কক্সবাজারে হোটেল-মোটেলে ৬০ শতাংশ ছাড় দিয়েও মিলছে না সাড়া
- আপডেট সময় : ০৪:৩৬:০২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
পর্যটন নগরী কক্সবাজারে সাড়ে ৫ শতাধিক হোটেল-মোটেল-গেস্ট হাউসের ভাড়ায় সর্বোচ্চ ৬০ শতাংশ ছাড় দিয়েও প্রত্যাশিত সাড়া মিলছে না। ফলে অনেকটা হতাশার মধ্যে রমজান মাস পার করছে পযর্টন ব্যবসায়ীরা। তাদের আশা, ঈদ পরবর্তী টানা ছুটিতে কাঙ্খিত পর্যটকের সমাগম হলে আবারও মুখরিত হবে দেশের প্রধান বিনোদন কেন্দ্র।
কলাতলী, সুগন্ধা ও লাবনী পয়েন্টের প্রায় দুই কিলোমিটার সৈকতজুড়ে খালি শত শত ছাতা-চেয়ার। কিন্তু সাগরের হিমেল হাওয়ার পরশ অনুcoxভব করছেন হাতেগোনা মাত্র কয়েকজন পর্যটক।
যাদের অধিকাংশই অমুসলিম। তারা বলছেন, রমজানে খাবার নিয়ে কিছুটা দুর্ভোগ থাকলেও হোটেল ভাড়াসহ সবকিছুর দাম স্বাভাবিক সময়ের চেয়ে অনেক কম। নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে খুশি এসব পর্যটক।
সাগরপাড়ের ক্ষুদ্র ব্যবসায়ী, ভ্রাম্যমাণ ফটোগ্রাফার, ঘোড়া, জেটস্কি ও বিচ বাইকচালকেরা পার করছেন ব্যস্ততাহীন সময়। অপেক্ষা, কখন দেখা মিলবে পর্যটকের।
এদিকে, রমজানে পর্যটকের সংখ্যা অস্বাভাবিক কমে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে শামুক-ঝিনুকসহ সৈকত কেন্দ্রিক সহস্রাধিক দোকানপাট। খোলা থাকলেও ক্রেতার দেখা নেই দোকানে।
সাগরের লোনাজলে জলকেলিতে মেতেছে মাত্র কয়েকজন পর্যটক; নেই আগের সেই আনন্দ-উন্মাদনা। এতে অনেকটা অলস সময় পার করছেন লাইফগার্ড কর্মীরা।
ঈদে বিপুল সংখ্যক পর্যটক সমাগমের বিষয়টি বিবেচনায় নিয়ে নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন।





















