কক্সবাজারের পর্যটন স্পটগুলো এখন লোকে লোকারন্য
- আপডেট সময় : ০৫:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কক্সবাজারের পর্যটন স্পটগুলো এখন লোকে লোকারন্য। প্রতিদিন সুগন্ধা, লাবণী ও কলাতলী পয়েন্টে ভিড় জমাচ্ছে হাজার হাজার পর্যটক। ট্যুরিস্ট পুলিশসহ বীচ কর্মীদের সহযোগিতায় বিধিনিষেধ মানতে পরামর্শ দেয়া হচ্ছে আগত পর্যটক ও স্থানীয়দের। তবে তা মানছেন না অনেকেই। সরকারী বিধি মেনে ৫০ শতাংশ হোটেল কক্ষ ভাড়া দিচ্ছেন ব্যবসায়ীরা। বিধিনিষেধ না মানলে রাখা হয়েছে জেল-জরিমানার বিধানও।
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের বালুকাবেলায় ভালবাসার প্রিয় মানুষের সাথে হেঁটে বেড়াতে কার না ভালো লাগে?
সমুদ্রের লোনা জলে শুধু পা ভেজানো নয়, ঢেউয়ের সাথে মিতালী গড়ারও চেষ্টা করে পর্যটক। নিরাপত্তাকর্মীদের কোন বাঁধাই আটকাতে পারছেনা ভ্রমন পিপাসুদের। করোনাকালে দীর্ঘ সময় বন্ধের পর সৈকত খুলে দোয়ায় উচ্ছ্বাসটা বেশি।
পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ।
মাস্ক ছাড়া সৈকতে প্রবেশ নিষেধ করা হয়েছে। নির্দেশনা বাস্তবায়নে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে দু’জন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের ছ’টি টিম কাজ করছে।
১৯ আগস্ট থেকে সীমিত পরিসরে খুলে দেয়া হয়েছে কক্সবাজারের ইনানী, সেন্টমার্টিন ও মহেশখালীসহ সবগুলো পর্যটন কেন্দ্র।





















