ওয়াসার পাইপলাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ভোগান্তিতে নগরবাসী
- আপডেট সময় : ০২:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৫১ বার পড়া হয়েছে
ওয়াসার পাইপলাইনে ময়লা ও দুর্গন্ধযুক্ত ঘোলাটে পানি আসায় ভোগান্তির শেষ নেই রাজধানীর রায়েরবাজার ও জুরাইনবাসীর। স্থানীয়দের অভিযোগ, দৈনন্দিন রান্নাসহ প্রয়োজনীয় ব্যবহারকার্যে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে নিরাপদ পানি সরবরাহে ঢাকা ওয়াসাকে আরো গুরুত্ব দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।
দুই কোটির বেশি নগরবাসীর দৈনন্দিন ব্যবহার করে আসছে ঢাকা ওয়াসার পানি। কিন্তু সংস্থাটির বিরুদ্ধে নগরবাসীর অভিযোগ অনিরাপদ পানি সরবরাহের।
রাজধানীর দক্ষিণ সিটির ১৫ নম্বর ওয়ার্ডের রায়ের বাজার এলাকায় ঘোলাটে, ময়লাযুক্ত পানি আসছে ঢাকা ওয়াসার পাইপলাইনে। এ নিয়ে অভিযোগেরও শেষ নেই স্থানীয়দের।
পানি সরবরাহে সমস্যা বহুদিনের,তা স্বীকার করলেন রায়ের বাজার বাংলা সড়ক পানির পাম্পের অপারেটরও।
একই অবস্থা নগরীর জুরাইন এলাকায়ও। ওয়াসার পানি নিয়ে এলাকাবাসী মাঝে রয়েছে চাপা ক্ষোভ।
অস্বাস্থ্যকর ও অনিরাপদ পানি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হওয়ায় সচেতন থাকার পরামর্শ দিলেন এই চিকিৎসক।
আর, এসব পানি বিতরণে ঢাকা ওয়াসাকে আরো যত্মশীল হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা।
এবিষয়ে ঢাকা ওয়াসার প্রতিক্রিয়া জানতে চাইলে করোনা অজুহাতে ভবনটির ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি।






















