চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টাইগারপাস অংশ বাদ দেয়ার দাবি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে টাইগারপাস অংশ বাদ দেয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে চট্টগ্রাম ঐতিহ্য রক্ষা পরিষদের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। বলেন, টাইগার পাস এলাকার মতো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এলাকা গোটা দেশে দ্বিতীয়টি নেই। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামে সবুজে সমৃদ্ধ এলাকাটি ধ্বংসের পায়তারা চালাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। যা বাস্তবায়িত হলে পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। তাই টাইগার পাসের পরিবর্তে দেওয়ানহাট থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরু করার দাবি তোলেন তিনি। এতে বড় এই প্রকল্পের অন্তত এক হাজার কোটি টাকা সাশ্রয় হবে বলেও জানান তিনি।





















