উল্লেখযোগ্য আধুনিকায়ন হয়েছে নৌবহরেঃ নৌ-বাহিনী প্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৮:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ জুন ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
গত এক দশকে নৌবহরে উল্লেখযোগ্য আধুনিক যুদ্ধ জহাজসহ আধুনিক সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন, নৌ-বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।
দুপুরে চট্টগ্রাম নেভাল একাডেমিতে গ্রীস্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নির্মানাধীন ঘাঁটির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে জানিয়ে,নৌবাহিনী প্রধান বলেন ডক ইয়ার্ড ও শীপইয়ার্ড গুলোর আধুনিকায়ন করা হচ্ছে। কমিশনপ্রাপ্ত নবীন কর্মকর্তারা নেভাল একাডেমি থেকে অর্জিত জ্ঞান যথাযথ ভাবে কাজে লাগিয়ে জাতীয় নিরাপত্তা ও অগ্রগ্রতির পথে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন বলে আশা কথা জানান নৌ-প্রধান।























