ইসি গঠনে আজ বৈঠকে বসতে যাচ্ছে ২৩ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৬২ বার পড়া হয়েছে
ইসি গঠনে আজ বিশিষ্ট নাগরিকের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে সার্চ কমিটি। বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জের বৈঠকে অংশ নেবেন ২৩ জন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, অধ্যাপক মুনতাসীর মামুন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ আরো বিশিষ্ট ১৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীর সঙ্গে আলাপ-আলোচনা শেষে যোগ্যতাসম্পন্ন ১০ ব্যক্তির নাম রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সুপারিশ করবে অনুসন্ধান কমিটি। সেই ১০টি নাম থেকে নিজের পছন্দ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন রাষ্ট্রপ্রধান। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।





















