ইসরায়েলি-মার্কিন হামলায় তেহরান কেঁপে উঠছে বিকট বিস্ফোরণে
- আপডেট সময় : ০৫:১৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
ইরানের রাজধানী তেহরান মুহুর্মুহু কেঁপে উঠছে বিকট বিস্ফোরণে। রোববার ভোরেও দ্বিতীয় দিনের মতো ইসরায়েলি-মার্কিন হামলা অব্যাহত আছে। এই হামলায় ইরানে অন্তত ১৩৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, তেহরানে এখন সূর্য উঠছে, যেখানে কয়েক ঘণ্টা ধরে বিস্ফোরণের শব্দ অব্যাহত রয়েছে। শনিবার ইরানের রাজধানী কয়েক ডজন প্রাণঘাতী মার্কিন-ইসরায়েলি হামলার শিকার হয়েছে এবং সর্বোচ্চ নেতা আলি খামেনির মৃত্যু সত্ত্বেও এই বোমা হামলা অব্যাহত থাকবে বলে ট্রাম্প সতর্ক করেছেন। ইউএস সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করে। যেখানে মার্কিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানার দৃশ্য দেখা যায়। তারা জানিয়েছে, সেন্টকম এখন নির্দেশ অনুযায়ী দ্রুত এবং সিদ্ধান্তমূলক ব্যবস্থা গ্রহণ করছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীও জানিয়েছে, তারা কয়েক ডজন যুদ্ধবিমানের মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহ এবং প্রতিরক্ষাব্যবস্থা লক্ষ্য করে আরও এক দফা হামলা শুরু করেছে।










