ইরানের ৩টি শর্ত পূরণ হলে যুদ্ধ বন্ধের ঘোষণা
- আপডেট সময় : ০৪:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৫৫১ বার পড়া হয়েছে
ইরান ৩টি শর্তে যুদ্ধ বন্ধ করার ঘোষণা দিয়েছে। আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে ইরানের বৈধ অধিকার স্বীকৃতি দিতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে এবং ভবিষ্যতে আর কোনো আগ্রাসন না হওয়ার জন্য শক্ত আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ানে একথা বলেন। এর আগে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বন্দরগুলোতে হামলা চালায়, তাহলে কঠোর পাল্টা জবাব দেওয়া হবে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবলফজল শেকারচি রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং কে বলেন, ওয়াশিংটন যদি ইরানের বন্দর স্থাপনায় হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরের কোনো বন্দর, অর্থনৈতিক কেন্দ্র বা স্থাপনা ইরানের পাল্টা আঘাতের বাইরে থাকবে না।


























