ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনায় আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী
- আপডেট সময় : ১২:০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
প্রেসিডেন্ট জো বাইডেনের আদেশে ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনায় আত্মরক্ষামূলক বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
রোববার সন্ধ্যায় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমনটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। নির্দেশ অনুযায়ী, ইরাকের একটি এবং সিরিয়ার দুটি জায়গায় এদের অস্ত্রাগার এবং দাপ্তরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। তিনটি জায়গার অবস্থানই ইরাক ও সিরিয়ার সীমান্ত লাগোয়া।’ সংবাদ বিজ্ঞপ্তিতে জন কিরবি আরও জানান, ‘সন্ধ্যায় যে বিমান হামলা হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন জেনেবুঝেই মার্কিন সেনাদের রক্ষায় এ পদক্ষেপ নিয়েছেন। ইরানের মদদপুষ্ট গোষ্ঠীগুলোর পক্ষ থেকে ইরাকে মার্কিন বাহিনীর সদস্য ও স্থাপনা লক্ষ্য করে ধারাবাহিক হামলার জবাবে এই সামরিক পদক্ষেপের সিদ্ধান্ত।
আজ এ বিষয়ে প্রতিরক্ষা সদস্যদের সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট। তবে, মার্কিন কংগ্রেসে আইনপ্রণেতারা বলছেন, বাইডেন কংগ্রেসের প্রয়োজনীয় অনুমোদন না নিয়েই এই আদেশ দিয়েছেন।























