ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন আজ
- আপডেট সময় : ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
শেষ হচ্ছে ইমাম ও মুয়াজ্জিনদের দীর্ঘদিনের দাবি। পবিত্র ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে তাদের মাসিক সম্মানী ভাতা। এর মধ্য দিয়ে আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে যাচ্ছে বিএনপি সরকার। প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম পর্যায়ে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদে দেওয়া হচ্ছে এই সম্মানী। আজ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের প্রতীক্ষা আর স্বপ্নের এই সম্মানী চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ধর্মীয় নেতারা।
ধর্মীয় কাজ করেন…অথচ জীবনযাপন দীনহীন। মানুষের দান-অনুদান আর সামান্য বেতনের ওপর ভর করেই চলে ইমাম ও মুয়াজ্জিনের জীবন।অভাব-অনটনের মাঝেও মসজিদ আর সমাজের ধর্মীয় দায়িত্ব পালন করে গেছেন তারা। তবে এখন বদলে যাচ্ছে বাস্তবতা। বিএনপি সরকার গঠনের মাত্র তিন সপ্তাহের মধ্যেই কর্মসূচি চালু হওয়ায় আশাবাদী সকলেই।
ইমাম পাঁচ হাজার, মোয়াজ্জিন তিন হাজার আর খাদেম পাবেন দুই হাজার টাকা। পাবেন উৎসব বোনাসও।
সম্মানী চালু হলে তারা আরও উৎসাহ নিয়ে দায়িত্ব পালন করবেন জানালেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক।
এই ভাতা ধর্মীয় নেতাদের নতুন মর্যাদার স্বীকৃতি।























