ইকুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
একুয়েডরের কারাগারে দাঙ্গার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১৬ জনে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট গিয়ারমো লাসো একথা জানিয়েছেন।
এ ধরনের প্রাণঘাতী দাঙ্গার পুনরাবৃত্তি ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠানোর পাশাপাশি তহবিল ছাড় করাবেন বলেও জানিয়েছেন লাসো। স্থানীয় সময় মঙ্গলবার রাতে গুয়াইয়াস প্রদেশের পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল কারাগারে দাঙ্গার ঘটনাটি ঘটে। এতে আরও ৮০ জন বন্দি আহত হন। গত কয়েক মাসে এই কারাগারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর মধ্যে বেশ কয়েকটি প্রাণঘাতী দাঙ্গার ঘটনা ঘটেছিল। দক্ষিণ আমেরিকার আন্দিজ পবর্তমালার এ দেশটির প্রসিকিউটর দপ্তর জানায়, পেনিতেনসিয়ারিয়া ডেল লিতোরাল কারাগারে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ছয় জনের শিরশ্ছেদ করা হয়েছে।




















