আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৫:০৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
আশুলিয়ায় সবজি ক্ষেত থেকে বস্তাবন্দি অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে আশুলিয়ার এনায়েতপুর এলাকায় পথচারী ও স্থানীয় ইউপি মেম্বারের তথ্যের ভিত্তিতে একটি সবজি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয়, হত্যার কারণ ও অপরাধীদের খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে, সাভারে কিশোর গ্যাং সদস্যদের হামলায় জয় হাওলদার নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সকালে ২১ দিন চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে তার মৃত্যু হয়। গেলো ১৬ মে রাতে সাভারের রাজাশন পলুর মার্কেট এলাকায় সওদাগর নামের এক কিশোর গ্যাং লিডার দলবল নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করছিল। পথচারী কিশোর জয় হাওলদার এসময় কিশোর গ্যাং সদস্যদের মারপিটে বাঁধা দিলে তারা তাকেও ধরে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে চলে যায়।



















