আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ তৈরি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:১৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২
- / ১৬০২ বার পড়া হয়েছে
আলেম সমাজ চুপ থাকলে জঙ্গিবাদ মাথাচাড়া দেয়ার সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়ামে ‘ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে আইজিপি বেনজীর আহমেদ বলেন, বিশ্বে যতদিন জঙ্গিবাদ থাকবে, তার রেশ বাংলাদেশেও রয়ে যাবে।
জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশ পুলিশের ব্যবস্থায় প্রকাশিত বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সমাজের বিশিষ্ট আলেমেরা।
পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বইটির সম্পাদনা পর্ষদের প্রধান শোলাকিয়ার ইমাম… জঙ্গীবাদকে সামাজিক ব্যাধি হিসেবে আখ্যা দেন। তবে ওয়াজ মাহফিলগুলোতে জঙ্গীবাদ নিয়ে আলোচনার উপর গুরুত্ব দেন পুলিশ প্রধান বেনজির আহমেদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গীবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনী খানিকটা সফল। তবে আলেম সমাজের বিষয়ে চুপ থাকা জঙ্গীবাদ উসকে দেয়ার সহায়ক হিসেবে কাজ করতে পারে।
দেশকে ইরাক সিরিয়া বানানোর চক্রান্ত করা হলেও তা প্রতিহতের চেষ্টা চলছে বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী।






















