আলাদা সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে ৪ জন নিহত
- আপডেট সময় : ০৩:৩৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
আলাদা সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে ৪ জন নিহত হয়েছে।
সকালে মুন্সিগঞ্জের জামালদী বাস স্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষমান থাকা তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে দুজন নিহত হয়। নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা।
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক উল্টে সড়কের পাশে থাকা আলামিন নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পুনিয়াউট বাইপাস এলাকায় ধান বোঝাই করা ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে এ ঘটনাটি ঘটে। নিহত আলামিন কসবা উপজেলার খেওড়া গ্রামের মৃত আবু তাহের মিয়ার ছেলে।
ঝিনাইদহে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
দুপুরে ঝিনাইদহ- মাগুরা মহাসড়কের মধুপুর চৌরাস্তায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



























