আর্চারি ফেডারেশনের সাথে আলোচনা না করে পেশাদার লিগ চালানো অনৈতিক
- আপডেট সময় : ১০:২৯:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১১ বার পড়া হয়েছে
আর্চারি ফেডারেশনের সাথে আলোচনা না করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে বাফুফের পেশাদার লিগ চালানোকে অনৈতিক বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। ভবিষ্যতে ফুটবল ফেডারেশনের এই চর্চায় নতুন করে ভাববে জাতীয় ক্রীড়া পরিষদ।
সম্প্রতি দেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় দুই ফেডারেশন আর্চারি ও বাফুফের দন্দ্ব। আলোচনায় না গিয়ে অনেকটা জোর করেই আর্চারির মাঠ শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পেশাদার লিগ চালাচ্ছে বাফুফে। এ কারণে নতুন করে আলোচনায় দেশের ফুটবল।
ভেন্যু বাছাইয়েও হয়েছে নাটক, দফায় দফায় পাল্টেছে বাফুফে কর্তাদের সিদ্ধান্ত। একে অযৌক্তিক বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
ভবিষ্যতে টঙ্গীর এই মাঠ কেউ ব্যবহার করলে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে আর্চারি ফেডারেশনকে। বাফুফে আরও অনিয়ম করলে, নতুন করে ভাববে জাতীয় ক্রীড়া পরিষদ।
আপাতত দুই ফেডারেশনের সমতায় ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পেশাদার লিগ চালাবে বাফুফে।





















