আফগানিস্তানে মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ জানুয়ারী ২০২২
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও নয়জন। এখনো পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন।
পুলিশ জানায় একটি মিনিবাসের জ্বালানির ট্যাংকে বোমাটি লাগানো ছিল। আফগানিস্তানের শিয়া হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে প্রায়ই হামলা চালানোর অভিযোগ রয়েছে আইএসকেপির বিরুদ্ধে। শনিবারের হামলার ঘটনা ঘটেছে একটি বাস টার্মিনালের কাছেই। টার্মিনাল এলাকাটি শিয়া হাজারার মধ্যে। এদিকে নিরাপত্তা ইস্যুর পাশাপাশি আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকেই তীব্র আর্থিক সংকট চলছে। দেশটিতে স্থগিত করা হয়েছে পশ্চিমা সহায়তা। আফগানিস্তানের সম্পদের একটি অংশ আটকা পড়ে আছে বিদেশে।























