আজ ৩১ মে ভূষণছড়া গণহত্যা দিবস
- আপডেট সময় : ১২:২৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৬১৮ বার পড়া হয়েছে
আজ ৩১ মে ভূষণছড়া গণহত্যা দিবস।
এ ঘটনার স্মরনে এ বছরও গণকবর জিয়ারত ও শোকসভার আয়োজন করে বরকলের স্থানীয় মানুষ। গণকবরের পাশে স্বজন হারানো মানুষের আর্তনাদে ভারি হয়ে ওঠে ভুষণছড়ার পরিবেশ। হত্যাকান্ডের বিচার না পাওয়ায় স্বজন হারানোদের বুকফাটা কান্না এখনো থামছেই না। গণকবর জিয়ারতে যোগ দেন, স্থানীয় প্রশাসন, আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকলের একই দাবি ভয়ঙ্কর গণহত্যার সাথে জড়িতদের বিচারের আওতায় আনা।
১৯৮৪ সালের এই দিনে রাঙামাটির বরকল উপজেলায় তৎকালীন পাহাড়িদের বিচ্ছিন্নতাবাদি সংগঠন শান্তি বাহিনীর হাতে নিহত হয় ৪ শতাধিক নিরীহ বাঙ্গালী মানুষ। সেদিন ভোর ৪টায় থেকে শুরু হয় ভুষণছড়া গ্রামে শান্তি বাহিনীর হামলা। সকাল পর্যন্ত ঘুমন্ত গ্রামবাসীকে আগুনে পুড়িয়ে, কুপিয়ে ও গুলিকরে হত্যা করা হয়। এটি ছিল পার্বত্য চট্টগ্রামের সবচেয় বড় গণহত্যা। এ লোমহর্ষক ঘটনার স্মরণে এখনো আঁতকে উঠে বরকলবাসী।



















