আজ ২৪ আগস্ট, আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী
- আপডেট সময় : ১২:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আজ ২৪ আগস্ট, মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী বেগম আইভি রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী। ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হওয়ার পর সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নানা কর্মসূচীর মাধ্যমে ভৈরবে দিবসটি পালিত হচ্ছে।
সকাল ৬টায় ভৈরব বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টা থেকে দুপুর পর্যন্ত সেখানে অনুষ্ঠিত হবে খতমে কোরআন। সকাল থেকে সেখানে আসা নেতা-কর্মীরা ধারণ করেন কালোব্যাজ। সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব থানা সংলগ্ন এলাকায় নির্মিত আইভি রহমান তোরণে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা। পরে উপজেলা আওয়ামী লীগ অফিসে কালোব্যাজ ধারণ, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সায়দুল্লাহ মিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহসহ অন্যরা।পরে আলোচনা শেষে আইভি রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

















