আগামীকাল থেকে খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো
- আপডেট সময় : ০৫:৩৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে খুলছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলো। এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন কেন্দ্রের কর্তৃপক্ষ।
করোনার বিস্তার ঠেকাতে গেল মাসে সবকিছুর সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় দেশের সব বিনোদন কেন্দ্র। চলতি মাসের ১১ তারিখ থেকে ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে এলেও বন্ধ রাখা হয় বিনোদন কেন্দ্রগুলো। সবশেষ ১৯ আগস্ট থেকে ধারণক্ষমতার অর্ধেক ব্যবহার করার শর্তে তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা। দর্শনার্থিদের দৃষ্টি আকর্ষণে চট্টগ্রাম চিরিয়াখানা, ফয়েসলেকসহ বন্দরনগরীর সবকটি সবকটি বিনোদন কেন্দ্রগুলোতে চলছে চালুকরার প্রস্তুতি।
দীর্ঘ ১৩৯ দিন বন্ধ থাকার পর আগামীকাল থেকে খুলছে সূর্যদয় সূর্যাস্তের বেলা ভূমি পর্যটন কেন্দ্র কুয়াকাটা। গত ১২ আগষ্ট মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির পর স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। ইতোমধ্যে হোটলে মোটেল ও রেস্তোরাগুলো পরিস্কার পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি মেনে পর্যটক গ্রহণে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন পর্যটন ব্যবসায়ীরা। অধিকাংশ হোটেলের রুম আগাম বুকিং হয়েছে বলেও জানান ব্যবসায়ীরা।























