আওয়ামী সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সরকার: ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আওয়ামী সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হচ্ছে সরকার- এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এ দাবি করেন তিনি। মির্জা ফখরুল প্রশ্ন করেন, জনগণের ক্রয়ক্ষমতা বাড়লে সাধারণ মানুষ কেন টিসিবির গাড়ির পেছনে ছুটছে?
ক্রমাগত নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী কৃষক দল।
এতে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা।
মহাসচিব, নিত্যপণ্যের দাম বৃদ্ধির জন্য সরকারের সিন্ডিকেটকেই দায়ী করেন।
নিরপেক্ষ সরকার ইস্যূতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দেন মহাসচিব মির্জা ফখরুল।
ব্যর্থতার দায়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিও জানান বিএনপি মহাসচিব।





















