আওয়ামী সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নয়, তাদের লক্ষ্য লুটপাট করে সম্পদ অর্জন : গয়েশ্বর
- আপডেট সময় : ০৯:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নয়, তাদের লক্ষ্য লুটপাট করে সম্পদ অর্জন। এ মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ সভানেত্রী যা বলেন, তাদের প্রতিটি নেতাকর্মীর মুখে সেই একই কথা থাকে। কিন্তু বিএনপি’র কেন্দ্রীয় নেতারা যা বলেন ঠিক তার উল্টোটাই তৃণমূলের নেতারা করছেন। তাদেরকে বিদায় করতে গেলে নির্যাতন আসবেই। সম্মিলিতভাবে প্রতিরোধ গড়তে হবে। রাজনীতিবিদদের হয় রাজপথে নয়তো জেলে থাকা উচিত। বিশ্ববাসী চাইলেও বাংলাদেশের গণতন্ত্র পার্শবর্তী দেশ চায়নি বলেও মন্তব্য করেন তিনি।এদিকে সকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে খালেদা জিয়াকে মুক্ত করতে বিচারহীনতার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার কথা বলেন।খন্দকার দেলোয়ারের মত আবারো সবাইকে সোচ্চার হয়ে অবিচার অনাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।





















