আওয়ামী লীগ-বিএনপি দুই দলই স্বৈরাচারী : মুজিবুল হক চুন্নু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ-বিএনপি দুই দলই স্বৈরাচারী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দুপুরে এফডিসিতে ছায়া সংসদের বিতর্কে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশন আইনের সমালোচনা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দেশে সদ্য পাশ হওয়া নির্বাচন কমিশন আইনের কোন গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন জাপা মহাসচিব। রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি মিলনায়তনে সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে নির্বাচন কমিশন আইন’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় সরকারী দল ইউনিভার্সিটি অব সাউথ এশিয়াকে হারিয়ে বিজয়ী হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বিরোধী দলীয় বিতর্কিকরা। পরে জয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।





















