আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে চিহ্নিত স্বৈরাচারী : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ এখন একটি চিহ্নিত স্বৈরতন্ত্রের নাম। এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মার্কিন নিষেধাজ্ঞা তার বড় প্রমাণ বলেও উল্লেখ করেন তিনি। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করে মির্জা ফখরুল আবারো বলেন, বর্তমান সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা বেমানান ও হাস্যকর। এ সরকার আমলা ও আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ নির্ভর। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন উল্লেখ করে তিনি বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে নেয়া হয়, তার প্রমাণ ঢাকার কলাবাগানে মা ও ছেলে আটকের ঘটনা।























