আওয়ামীলীগ সরকার দেশের জনগণকে ভাতে ও পানিতে মারার বন্দোবস্ত সম্পন্ন করেছে: রিজভী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আওয়ামীলীগ সরকার দেশের জনগণকে ভাতে ও পানিতে মারার বন্দোবস্ত সম্পন্ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ওয়াসার পানির দাম বৃদ্ধি প্রসঙ্গে বলতে গিয়ে এ কথা বলেন তিনি। দেশে গুম-খুনের ঘটনায় আন্তর্জাতিক চাপে সরকার ভীত হয়ে পড়েছে জানিয়ে রিজভী বলেন, মন্ত্রীরা জনরোষের ভয়ে উদ্ভট কথাবার্তা বলতে শুরু করেছেন। গেল এক দশকে এ সরকার দেশের দেড় হাজার মানুষকে গুম করেছে। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। সরকার গুম খুনের কাজে রাষ্ট্র বাহিনী গুলোকে ব্যবহার করে আসছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।





















