অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি
- আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১১ বার পড়া হয়েছে
অবশেষে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরীমণি। সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেয়া হয় তাকে। এ কারাগারে ২৬ দিন বন্দী ছিলেন তিনি। ঢালিউডের এই নায়িকার মুক্তির খবরে ভোর থেকে কারাফটকে ভিড় জমায় উৎসুক জনতা।
মঙ্গলবার পরীমণির জামিনাদেশ হলেও, সময় মতো জামিনের কাগজ কারাগারে না পৌঁছায় তাকে কাল মুক্তি দেয়া হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালে তাঁর জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে মুক্তি দেয়া হয়েছে। মাদক মামলায় জামিন পাওয়া পরীমণির মুক্তির অপেক্ষায় সকাল থেকে স্বজনেরা কারাগারের সামনে অবস্থান করছিলেন। গতকাল দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েস তার জামিনের আদেশ দেন। গত ৪ আগস্ট বিকেলে বনানীর বাসা থেকে আটক করা হয় পরীমণিকে। এর আগে তার বাসায় অভিযান চালায় রেব। উদ্ধার করা বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য। পরে তার নামে মাদক আইনে মামলা করে বনানী থানা।























