অন্যের মাধ্যমে নাম দিয়েছে বিএনপি : হানিফ
- আপডেট সময় : ০৭:৩৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
বিএনপি সরাসরি না দিলেও অন্যের মাধ্যমে সার্চ কমিটিতে নাম দিয়েছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন জয়ের নিশ্চয়তা না দিলে নির্বাচন কমিশনে ফেরেস্তাকে বসালেও মেনে নেবে না দলটি।আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের খুলনা বিভাগের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা।
পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন ডা. জাফর উল্যাহ সার্চ কমিটিতে যে নাম দিয়েছে সেটি বিএনপিরই দেয়া নাম।
দুপুরে রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০এর পুরস্কার বিতরণী প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। মন্ত্রী বলেন, সবকিছুতে বিএনপির না বলা গণতন্ত্র প্রত্যাখ্যানের শামিল।
অন্যদিকে বিকেলে ধানমন্ডিতে নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভি।
এসময় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, দেশের মানুষের জন্য বার্তা দিয়েছে নারায়নগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন।





















